কিশোরগঞ্জের কুলিয়ারচরে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে হামলা
আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা বাজারে গণঅধিকার পরিষদ এর ইফতার মাহফিলের ব্যানার পুড়ানো এবং নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৫ টার দিকে কুলিয়ারচর উপজেলায় বাজরা বাজারে গণঅধিকার পরিষদ এর ইফতার মাহফিলের ব্যানার পুড়িয়েছে এবং নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা হামলা করেছে কতিপয় বিএনপির সমর্থকরা। এসময় কুলিয়ারচর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস ডি হৃদয় ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ কে মারধর করে। বিএনপি নেতা বলেন এই কুলিয়ারচরে বিএনপির রাজনীতির বাহিরে কারও রাজনীতি চলবে না। এসব অভিযোগ করেন কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাবেক আহবায়ক সুমন তালুকদার।
ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ, কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গণঅধিকার পরিষদকে সাভাবিক ভাবে ইফতার অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ করে দেন।
এই বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সংবাদ মাধ্যমকে জানান, আমাদের নেতাকর্মীরা বিষয়টি আমাকে অবহিত করার পর আমি পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি।উনি বিষয়টা দেখবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আমরা বিগত সময়ে ইফতার মাহফিলে করতে গেলে সেখানে আওয়ামিলীগের নেতাকর্মীরা হামলা করতো এখন আওয়ামিলীগের সেই ভূমিকা কি বিএনপি পালন করছে। বিএনপি গত ১৫ বছর জুলুমের শিকার হয়েছে এখন যদি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে দুঃখজনক। বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি বিএনপির নেতাকর্মীদের সেই বিষয়টি অনুধাবন করতে হবে এবং আওয়ামিলীগের নির্মম পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































